1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:50 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত

বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না

  • Update Time : Saturday, May 16, 2026

(আহমদ রেজা) চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সাও খরচ হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষক নেতারা। তাঁরা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম অঞ্চলের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। শনিবার (১৬ মে, ২০২৬) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২তম, চট্টগ্রাম মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া, বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আক্তার ও অধ্যাপক অসীম চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে বিশেষ আর্থিক বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং উপযুক্ত আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
এছাড়া শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিকেল ২টা ৩০ মিনিটে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক এবং অধ্যাপক ঋত্বি নন্দী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
চট্টগ্রাম জেলা কমিটিতে অধ্যক্ষ শিমুল বড়ুয়া সভাপতি, অধ্যাপক ভব রঞ্জন বণিক সাধারণ সম্পাদক এবং অধ্যাপক সাইফুদ্দিন মোহাম্মদ মোর্শেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটিতে অধ্যক্ষ আলম আক্তার সভাপতি, অধ্যাপক অসীম চক্রবর্তী সাধারণ সম্পাদক এবং অধ্যাপক লিপি বড়ুয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক প্রতিনিধি ও সদস্য অংশ নেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd