1. admin@moheshpurnews24.com : admin :
September 9, 2026, 11:31 am
শিরোনামঃ
বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ ২২ লাখের হিসাব, রেজিস্টার নিখোঁজ, তবুও ডিউটিতে অভিযুক্ত! কিশোরগঞ্জ সদর হাসপাতালে জবাবদিহির মৃত্যু কোথায়? ১৬ লাখের অভিযোগ তদন্তে বেড়ে ২২ লাখের দাবি, তিন সদস্যের কমিটি হলেও দায়িত্বে অভিযুক্ত নার্স; নথি গায়েবের অভিযোগে তোলপাড় রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ
ব্রেকিং নিউজঃ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • Update Time : Tuesday, September 8, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

সহকারী শিক্ষা কর্মকর্তা নুসরাত মনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক, সেইন্ট বাংলাদেশ’র প্রকল্প সমন্বয়কারী দেওয়ান ইসতে আখ উল আলম, প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, সাক্ষরতাকে কেবল পড়তে, লিখতে ও গণনা করতে পারার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, একে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। সরকারের লক্ষ্য হলো ২০৩১ সাল নাগাদ সাক্ষরতার হার ৮৬-৯০ শতাংশে উন্নীত করা।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গল্পের বই ও গাছ বিতরণ করা হয়

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd