1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 10:20 am
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

  • Update Time : Saturday, March 28, 2026

​সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভয়াবহ বাসডুবির রেশ কাটতে না কাটতেই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে এক ঝুঁকিপূর্ণ পারাপারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাকুরা পরিবহনের একটি বাসের পেছনের অংশ ফেরির বাইরে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর একটি স্থানীয় ফেসবুক গ্রুপে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, বাসটির এক-তৃতীয়াংশ ফেরির পন্টুনের বাইরে শূন্যে অবস্থান করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওই অবস্থায় বাসের ভেতরে যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে।
​ফেসবুক পোস্টের ক্যাপশনে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ‘বগা ফেরিঘাটে ফেরিতে বাস উঠছে, এতটা রিস্ক নেওয়ার কী দরকার? দৌলতদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখা দরকার ছিল।’

​সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। আল আমিন নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একটা বড় দুর্ঘটনা থেকেও মানুষ শিক্ষা নিতে পারছে না। কয়েকদিন আগেই কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অথচ আমাদের কাছে জীবনের চেয়ে টাকার মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে।’
​পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে মৃদুল নামের আরেকজন লিখেছেন, ‘এটি সাকুরা পরিবহনের দ্বারাই সম্ভব। তারা যাত্রীদের সেবার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় এবং জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পারাপার করে।’

​উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন শোকাবহ ঘটনার মাত্র তিন দিনের মাথায় বগা ফেরিঘাটের এই চিত্র জনমনে নতুন করে নিরাপত্তার প্রশ্ন তুলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd