1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 1:14 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে
ব্রেকিং নিউজঃ

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা

  • Update Time : Sunday, November 30, 2025

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে দিরাই উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দিরাই শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিও প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদারের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সুরঞ্জন রায়,প্রাণী চিকিৎসক বাবু শম্ভু দাস,দিরাই উপজেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য ঙ্কজ কান্তি দাস,সুকেশ দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুধাংশু শেখর দাস, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য কুশ দাস,উপজেলা কৃষকদলের সদস্য দীপক দাস,কাজল দাস, প্রাপ্তি দেবী,রুবেল দেবনাথ ও সুকেশ শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা ও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার বলেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আমরা দেশমাতার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন সহসাই সুস্থ হয়ে আমাদের দেশের মাটি ও মানুষের মাঝে ফিরে আসেন। সবাই মিলে দেশনেত্রী বেগম খালদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd