1. admin@moheshpurnews24.com : admin :
May 12, 2026, 8:30 pm
শিরোনামঃ
আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন, উৎসবমুখর আয়োজনে সম্পন্ন অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলায় হেরোইনসহ ভাই বোন গ্রেফতার ২ নীলফামারীতে গোড়গ্রাম ইউপি প্রশাসক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা কয়েক কোটি টাকার কৃষিজমি হারিয়ে নিঃস্ব পরিবার: শফিউল্লাহ কাটা ও ক্যাম্প-১৫/১৬ এলাকার করুণ বাস্তবতা সোনাগাজীতে মামলার আসামিও পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স: কনস্টেবল রিমনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারি বরাদ্দকৃত মহেশপুর উপজেলাধীন প্রশাসনিক অফিস উদ্বোধন । রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করিঃ কৃষিমন্ত্রী মোঃ আমিন উর রশীদ এমপি।

  • Update Time : Saturday, May 9, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে  মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ এমপি মহোদয় বলেছেন, এ-ই সরকার কৃষকদের মনে- প্রাণের সরকার। জনাব তারেক রহমানের সরকার, বিএনপি সরকার,গনতন্ত্রের সরকার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।  এই সরকার কৃষি বান্ধব গণমানুষের সরকার।  জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। এদেশে ৭৫% মানুষ কৃষক, আমি নিজেও একজন কৃষক,আমি জানি একটা ধান এই পর্যায়ে আনতে একজন কৃষকের কতোটা কষ্ট করতে হয়। সুতরাং এই সরকার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সরকার। সরকারের মূলনীতি হলো কৃষকদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।
আজ শনিবার ৯ মে বিকেল ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নাসিরনগর শহীদ মিনার চত্বরে উপস্থিত ও নিহত আহাদ মিয়ার পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর প্রদান ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে  মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ এমপি মহোদয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী,
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ কৃষি এলাকায় পরিদর্শন ও তলিয়ে যাওয়া ধানের জমিতে মৃত্যু বরণকারী আহাদ মিয়ার পরিবারে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মন্ত্রী আরো বলেন, ‘আমি দেখে আসছি কৃষকরা ধান কাটছে। আপনারা আমাকে ক্ষেতে নামান, দেখবেন আমিও কারো থেকে কম নই। আমি অরিজিনাল জাত কৃষক।’

এরপর কৃষিমন্ত্রী  ভারী বৃষ্টিপাতে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd