1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 2:49 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

  • Update Time : Friday, June 5, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

দেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত জনপ্রিয় উপস্থাপিকা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কৃতী সন্তান দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। তাঁর বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 

বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’ সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী সাম্প্রতিক সময়ে দর্শক ও নেটিজেনদের মাঝে দারুণ প্রশংসিত ও আলোচিত হন। বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তাঁর সাহসী ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
তার বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসার পর তাঁর নিজ এলকায় ভাসছে খুশির জোয়ারে, গণমাধ্যমকর্মী, ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd