মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তামশিদ ইরাম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সহকারী প্রকৌশলী মোজাফ্ফর হোসেন,রাখাল বুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু,উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, বর্ধনকুঠি সরকারি বিদ্যালয় প্রধান শিক্ষিকা মাহমুদ াবেগম, সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান উল্লাস।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং অধিক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে প্রতীকী বৃক্ষরোপণ
কর্মসূচি পালন করা হয়।