1. admin@moheshpurnews24.com : admin :
April 9, 2026, 2:48 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নীলফামারীতে এক বিয়েতে দুই কাগজ কাজি কারাগারে, সর্বোচ্চ শাস্তি চান সাধারণ মানুষ কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা। গাইবান্ধায় পলাশবাড়ীতে পেট্রোল নেয়াকে কেন্দ্র করে ছুড়ির আঘাতের আহত ৪ আটক ১ (বিসিসি) কর্তৃক ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী AI & Cyber Security বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ট্যাক্স রিটার্ন দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, বিনামূল্যে ফাইলের সুযোগ এখনও আছে ফরিদপুরে যাচাই-বাছাই করে ভাতা প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ নেত্রকোনায় দুর্নীতিবাজ বিআরটিসি ম্যানেজারের অপসারণ দাবিতে রাস্তায় ছাত্র-জনতা
ব্রেকিং নিউজঃ

(বিসিসি) কর্তৃক ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী AI & Cyber Security বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

  • Update Time : Thursday, April 9, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ফরিদপুর আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত, সরকারি কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ‘AI & Cyber Security Fundamentals’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী হয়েছে।

আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার (বিসিসি), ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিসিক, এনএসআই, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সামাজিক বন বিভাগ, সদর উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২০ জন অফিস প্রধান ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক কাজকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও সরকারি সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘কাটিং-এজ’ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় পারদর্শী করে তুলতেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিসিসি কেবল নীতিনির্ধারণেই সীমাবদ্ধ নয়, বরং ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আইসিটি প্রশিক্ষণ, নেটওয়ার্ক সেবা, সফটওয়্যার টেস্টিং ও ডিজিটাল সার্টিফিকেটের মতো কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি দপ্তরগুলোর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জফরুল আলম খান বিসিসির নিজস্ব প্রযুক্তি bangla.gov.bd ও kagoj.ai সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি ইন্টারনেট অব থিংস (IoT) ও অটোমেশন ব্যবস্থার মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা AI ও সাইবার নিরাপত্তার আলোকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন। প্রশিক্ষণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী প্রভাব, দৈনন্দিন জীবনে এর ক্রমবর্ধমান গুরুত্ব এবং বিভিন্ন প্রজন্মের মানুষের ওপর এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল, অনলাইন অপরাধের গতিপ্রকৃতি এবং সাইবার ঝুঁকি থেকে সুরক্ষার কার্যকর উপায় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশেষ করে দেশীয় প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে বিসিসির নিজস্ব উদ্ভাবনগুলো কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ ডিজিটাল অবকাঠামো ও জাতীয় উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তার একটি রূপরেখা উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd