1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 1:24 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার

  • Update Time : Thursday, March 5, 2026

খ,ম,জায়েদ হোসেন (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমান্ত এলাকার বিজয়নগরে স্ত্রী হত্যার মামলার পলাতক আসামি স্বামী ফয়সাল মিয়া (২৫) কে আখাউড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

নিহত স্ত্রী রাবিয়া আক্তার-(২২) একই উপজেলার ইগলতলী গ্রামের সহিদুল হক ভূঁইয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌতুক কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে গত-১৯ নভেম্বর-২০২৫ তারিখে ফয়সাল মিয়া তার স্ত্রী রাবিয়াকে হত্যা করে নিজ বাড়ির বিল্ডিংয়ের পাশে লাশ গোপন করে রাখে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা হয়, যার মামলা নম্বর ৪৫,তারিখ-২৫ নভেম্বর ২০২৫।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ফয়সাল মিয়া আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দূর্গাপুর রেললাইনের পূর্ব পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চন্দ্র সরকার বলেন,হত্যা মামলার  বাকি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে, এবং
  আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd