1. admin@moheshpurnews24.com : admin :
April 29, 2026, 11:39 am
শিরোনামঃ
নেত্রকোনায় মেঘালয়ের পাহাড়ি ঢলে ভেসে গেছে সোমেশ্বরী নদীর অস্থায়ী সেতু, ঝুঁকিতে পারাপার নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শাহীন অসুস্থ শ্রমিক নেতা মোঃ দিদারুল হক; দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন নেতাকর্মীরা শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সংবর্ধনা পেলেন সাংবাদিক জ-ই বুল বুল আমতলীতে সড়ক দূর্টনায় বিমান বাহিনীর এক সাবেক সদস্য নিহত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মে দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভায় নাজিমুর রহমান শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ঐক্যের প্রতীক মে দিবস ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে আশ্রয় নিতে পরিত্যক্ত বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জেলার বিভিন্ন পুলিশ ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে আশ্রয় নিতে পরিত্যক্ত বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Update Time : Wednesday, April 29, 2026

খ,ম,জায়েদ হোসেন( ব্রাহ্মণবাড়ীয়া) থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে জেলা শহরের কান্দিপাড়ার রাধার মা পুকুরের পূর্ব পাশের গলির শেষপ্রান্তে বিদ্যুতায়িত একটি বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে তিনি মারা যান।
নিহত রায়হান বাবু কান্দিপাড়ার মুছা মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের জনক।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রায়হান বাবু বাড়ি থেকে বের হন। পরে তিনি কান্দিপাড়ার দক্ষিণ পাশের মহল্লায় অবস্থিত রাধার মা পুকুরের পূর্ব দিকের একটি গলির শেষপ্রান্তে একটি পরিত্যক্ত বাড়ির কাছে যান। ওই বাড়ির দেয়াল ঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। খুঁটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের জমে থাকা পানিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা বিষয়টি দেখে সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পরে পুলিশ মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনো সন্দেহ, আপত্তি বা অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের কাছে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার পর বিদ্যুতায়িত খুঁটিতে স্পর্শ করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd