1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 4:25 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টি ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিতে ৯২ কেন্দ্র

  • Update Time : Thursday, February 5, 2026

খ,ম,জায়েদ হোসেন, (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ৪৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৯২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এসব ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা, যাতায়াত ব্যবস্থা এবং অতীতের নির্বাচনী সহিংসতার ঘটনা বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, যেসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd