1. admin@moheshpurnews24.com : admin :
April 1, 2026, 10:10 am
শিরোনামঃ
নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণিল বিদায় সংবর্ধনা পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ গাইবান্ধা জেলায় হাওয়া মেশিন বিস্ফোরণের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন কিশোরগঞ্জে অপহরণ করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ দায়ের গাইবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক প্রধান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত দাফন করা হয় গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সিটি প্রশাসক মোঃ সাহাব উদ্দিন: সময়ের পথে এক মানুষের ইতিহাস রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে মেগা প্রকল্প উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী,
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণিল বিদায় সংবর্ধনা পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ

  • Update Time : Wednesday, April 1, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া)  প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার  আশুগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সোহাগপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষকে।
মঙ্গলবার ৩১ মার্চ  বিদায় অনুষ্ঠানে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মানজনকভাবে বিদায় জানানো হয়, যা উপস্থিত সকলের মাঝে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে নারায়ণ চন্দ্র ঘোষের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, নিষ্ঠা ও নেতৃত্ব শিক্ষাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, একজন গুণী শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে। এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনের জন্য উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
শেষে, আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীদের বিদায় শুভেচ্ছা গ্রহণ করে নারায়ণ চন্দ্র ঘোষ স্যার তাঁর অনুভূতি ব্যক্ত করেন।
নারায়ন চন্দ্র ঘোষ সরাইল উপজেলার অরুয়াইল এলাকার জয়নগর গ্রামের বামা রচণ ঘোষের সন্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd