1. admin@moheshpurnews24.com : admin :
April 5, 2026, 4:19 pm
শিরোনামঃ
সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ নাসিরনগরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা; পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল। চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন নেত্রকোনায় সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াতে চান শীতল পাটির কারিগররা
ব্রেকিং নিউজঃ

ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ

  • Update Time : Sunday, April 5, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ‘ভাই’ সম্বোধন করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রশাসনের তত্ত্বাবধানে ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ কার্যক্রম চলছিল। এ সময় পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা তাকে ‘ভাই’ বলে সম্বোধন করলে তিনি আপত্তি জানান।

অভিযোগ অনুযায়ী, জনসমক্ষে তিনি বলেন, এভাবে সম্বোধন করলে সাধারণ মানুষ স্বজনপ্রীতির ধারণা করতে পারে। এতে তাকে সাধারণ মানুষ হিসেবে ভাবা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিক জুয়েল রানা বলেন, ‘তথ্য নেওয়ার সময় আমি তাকে ভাই বলে সম্বোধন করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে জনসমক্ষে আমাকে বিব্রত করেন। তাকে স্যার না বলায় তিনি এমন আচরণ করেছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে বিরক্তি প্রকাশ করেন এবং পরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd