1. admin@moheshpurnews24.com : admin :
May 20, 2026, 11:31 pm
শিরোনামঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ কাঠালিয়ায় এমপি ডা. মাহমুদা মিতুকে গণসংবর্ধনা ও মতবিনিময়। ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ বিষয়ে অংশীজনদের সাথে সেমিনার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নেত্রকোণায় জাল সনদে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে চাকরির অভিযোগ ভৈরবে পুলিশের অভিযানে মাদক সিন্ডিকেটের প্রধান উমান মিয়া গ্রেফতার ​সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী দোসর রনি গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

ভৈরবে পুলিশের অভিযানে মাদক সিন্ডিকেটের প্রধান উমান মিয়া গ্রেফতার

  • Update Time : Wednesday, May 20, 2026

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযানে উমান মিয়াকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (২০ মে ২০২৬) সকাল ৯টার দিকে পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ভৈরব ও পার্শ্ববর্তী এলাকায় মাদক সরবরাহ ও চোরাচালানের একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করছিলেন উমান মিয়া। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার অধীনে প্রায় ২০০ জনের একটি চেইনভিত্তিক মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ আরও জানায়, অবৈধ মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও বিশেষ অভিযানের মাধ্যমে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd