1. admin@moheshpurnews24.com : admin :
April 27, 2026, 4:30 pm
শিরোনামঃ
ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক হিসাবে মাজহারুল ইসলাম যোগদান করেছেন ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত। টেকনাফে মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা—এলাকায় তীব্র ক্ষোভ অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের প্রতিবাদ ব্রাহ্মণবাড়ীয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে মোটর শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্দন নেত্রকোনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এক কৃষক নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক ব্যবসায়ী আটক
ব্রেকিং নিউজঃ

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত।

  • Update Time : Monday, April 27, 2026

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন এনজিওদের সভা সকাল ১০টায় (২৭ এপ্রিল ২০২৬) সোমবার উপজেলা মডেল মসজিদ সম্মলন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসির প্রতিনিধি এসআই মোঃ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, টিএইচএ শোভন পাল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম।

অন্যান্যের মধ্যে বিজিবি চাঁনশিকারী কোম্পানী কমাণ্ডার নায়েক সুবেদার মোঃ আক্তারুল ইসলাম ও পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানী কমাণ্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, ফরেষ্টার মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ভোলাহাট প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সহসভাপতি সিনিয়র সাংবাদিক এম.এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির ও সদস্য ও শেখজি অন্বক্ষন ফাউণ্ডেশনের গবেষক সাংবাদিক মোঃ রবিউল ইসলাম।

মাসিক আলোচনা সভায় উপজেলা অভ্যন্তরের সার্বিক আইন-শৃঙ্খলা ও বিভিন্ন সমস্যার ব্যাপারে বিষদ আলোচনায় অনুষ্ঠানের সভাপতি আলোকপাত করেন। সে সাথে উপজেলায় অবস্থিত বিভিন্ন এনজিওদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, পেট্রোল, ডিজেলের ব্যাপারে সভায় উত্থাপন হলে এর যথাযথ ব্যবহার তদারকী করার জন্য উপস্থিত সকলের প্রতি ভূমিকা রাখার জোড়ালো আহবান জানান তিনি। এ ছাড়াও তিনি উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন সমাজে ঘটে অনৈতিক কার্যকলাপ, মাদকদ্রব্য, বাল্যবিবাহ, ইভটিজিংসহ মোবাইলকোর্ট পরিচালনা শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd