1. admin@moheshpurnews24.com : admin :
April 26, 2026, 12:32 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: রাজশাহী রেঞ্জ ডিআইজি সতর্কতা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অভূতপূর্ব নারী জাগরণ! জাতীয় সংসদে ৫ নারী এমপি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোলাহাট প্রেসক্লাবের আয়োজনে মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী সংবর্ধনা, প্রীতিভোজে আবেগঘন মুহূর্ত টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর আহ্বায়ক কমিটি গঠন, অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার
ব্রেকিং নিউজঃ

ভোলাহাট প্রেসক্লাবের আয়োজনে মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • Update Time : Sunday, April 26, 2026

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ভোলাহাট প্রেসক্লাবের আয়োজনে মিলনমেলা ও বার্ষিক বনভোজন শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিনব্যাপী সাবেক শিক্ষা সচিব প্রয়াত কাজী জালাল উদ্দিনের আমবাগানে অনুষ্ঠিত হয়।

ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. এস. আই শরীফের আহবানে উপজেলার সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে এ মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী তুখোড় সাবেক ছাত্রনেতা এবং যুবনেতা কায়সার আহমেদের সার্বিক দিকনির্দেশনায় সাংবাদিক ও তাদের সহধর্মিণী, ছেলেমেয়েদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র, পুরষ্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বনভোজনে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ পিয়ারজাহান ও মোঃ ইয়াসিন আলী শাহ্, পোষ্টমাষ্টার মোঃ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, মোঃ লাল দেওয়ান ও সুধীজনেরা।

সাংবাদিকদের মধ্যে-প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যান তহবিলের কোষাধ্যক্ষ মোঃ তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ শফিকুল ইসলাম সুবেল, মোঃ রনি রজব, মোঃ আব্দুল মোমিন ও মোঃ সাইবুল ইসলামসহ সাংবাদিকগণের সহধর্মিণী সন্তান সন্তুতিগণ উপস্থিত ছিলেন।

বনভোজনের আলোচনা সভায় চেয়ারম্যান আলহাজ্ব পিয়ারজাহান তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ভোলাহাট উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে জাকজমক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এ ধরণের মিলনমেলার আয়োজন আগামী দিনগুলিতেও যেনো অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য মিলনমেলার আয়োজক প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd