মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুর শহীদ মিনারের পাশে পড়ে থাকা এক অসহায় ব্যক্তির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান জননেতা অধ্যাপক মতিয়ার রহমান। জানা যায়, ওই অসহায় ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন কিংবা দেখাশোনা করার মতো কেউ নেই।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অধ্যাপক মতিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে অসহায় ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। পরে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফারুক আহমেদ। তাঁরা দু’জনই মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা অধ্যাপক মতিয়ার রহমানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।