1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 2:01 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে আন নূর ইসলামিক সাইন্স স্কুলে অনুষ্ঠিত হলো ফলাফল প্রকাশ ও ফলজ তারা বিতরণ অনুষ্ঠান।

  • Update Time : Saturday, July 25, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
মহেশপুরের ঐতিহ্যবাহী ইস্কুল আন নূর ইসলামিক সাইন্স স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্কুল ক্যাম্পাসে।
২৫ জুলাই ২০২৬ ইং তারিখ শনিবার সকাল ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আনুর ইসলামিক সাইন্স স্কুলের অর্ধবাস পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠান। উক্ত ফলাফল প্রকাশ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন নূর ইসলামিক সাইন্স স্কুলের সম্মানিত পরিচালক জনাব রিজভী জামান। আন নূর ইসলামিক সায়েন্স স্কুলের সম্মানিত পরিচালক জনাব রিজভী জামান তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন যে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সুন্দর সম্পর্কই একটি শিক্ষার্থীকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে এবং স্কুলে একজন শিক্ষার্থীর কচি মনে যে সততা এবং ইসলামের বীজ বপন করা হবে ভবিষ্যতে তার চলার পথে সেটা পাথেয় হয়ে থাকবে। পরিচালক জনাব রিজভী জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রদান ও ফলজ চারা বিতরণ করেন ।উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন শিক্ষক মোঃ মনিরুজ্জামান শিক্ষক, মোঃ নাহিদ ইসলাম, প্রধান শিক্ষক জনাব মোঃ আরিফুল ইসলাম। শিক্ষকদের বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে সেটি হল শিক্ষার্থীদের কে ফলাফল নির্ভরশীল না হয়ে বরং তারা প্রকৃত ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে এবং সমাজের তাদের যে দায়বদ্ধতা আছে তারা সেটা নিজেদের মধ্যে ধারণ করতে শিখবে। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপস্থিত অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থী আরাতের অভিভাবক মাইফুন্নেছা । তিনি তার বক্তব্যে অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষক তথা স্কুলের পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও শিক্ষক জনাব সোহেল রানা। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক বৃন্দ। আন নূর ইসলামিক সাইন্স স্কুলের ফলাফল প্রকাশ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত স্কুলের পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মাসুম বিল্লাহ। আন নূর ইসলামিক সাইন্স স্কুলে বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফলাফল প্রদান ও একটি করে ফলজ চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ফলজ চারা বিতরণকে ইতিবাচক ও ভালো উদ্যোগ বলে অভিভাবকরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd