
মোঃ মনিরুজ্জামান, সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে“ ইমিটেশন তৈরি দক্ষাতা উন্নয়নের ২৫ দিনের প্রশিক্ষণের ট্রেনিংয়ের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার দুপুর উপজেলা বিআরডিবি হলরুমে শিশু নিলয় ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত,স্মার্ট ইমিটেশন জুয়েলারি প্রকল্প আওতায় ২৫ দিনের জুয়েলারি তৈরির দক্ষাতামূল্যক প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিকেএসএফ এর প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন, শিশু নিলয় ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক মোঃ আসিফ আহম্মেদ খান।মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু নিলয় ফাউন্ডেশনের প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইমদাদুল হোসেন। ২৫ দিনের প্রশিক্ষণের কিভাবে ভালো মানের জুয়েলারি কারিগররা তৈরি করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।