নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৬ জুলাই ২০২৬) মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মহেশপুর-এর আয়োজনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় তিনি গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের প্রসার এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, গ্রামকে উন্নত ও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
এ বছরের প্রতিপাদ্য ছিল— "উন্নত স্মার্ট সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"।