1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 12:33 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার

  • Update Time : Monday, March 2, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ:

ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন শাখা। সোমবার (২ মার্চ ২০২৬) বিকাল ৩টায় মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
অনুষ্ঠানের আগে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ডুমুরতলা বাজার থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি বের হয়ে ভৈরবা বাজারে এসে সমবেত হয়। পরে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত এমপিকে বরণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা আমীর ফারুক আহমেদ, ইউনিয়ন আমীর হাজী মোহাম্মদ জুলফিকার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা ভৈরবা বাজারে স্থাপিত পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর, বাজারসংলগ্ন খাল খননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার দাবি তুলে ধরেন।

উপজেলা আমীর ফারুক আহমেদ বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ জুলফিকার আলীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন।
প্রধান বক্তা দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে প্রতিটি বাজারে অভিযোগ বক্স স্থাপনের পরিকল্পনার কথা জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান জনগণের রায়কে সম্মান জানিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন। তিনি এলাকার যেকোনো সমস্যা সরাসরি জানাতে জনগণের প্রতি আহ্বান জানান এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd