
মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুরে দীপঙ্কর হালদার (২৩) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা রঞ্জিত হালদার ছেলের সন্ধান চেয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৩টার দিকে দীপঙ্কর হালদার বাড়ি থেকে মহেশপুর বাজারে প্রতিমা দেখার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
নিখোঁজ দীপঙ্কর হালদার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত হালদার। ছেলের কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার তাঁকে উদ্ধারের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেছে।
এ বিষয়ে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে নিখোঁজ ছেলেকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তাঁর বাবা। দুদিন তার খোঁজ মেলেনি।মহেশপুর থানায় যোগাযোগ করা হলে ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন একটি দরখাস্ত পাওয়া গেছে এবিষয়ে কাজ চলমান।