
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামে সেলিনা খাতুন (২৪) নামে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ নভেম্বর) নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ঘরের ভেতর সেলিনা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মহেশপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।