
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
ঝিনাইদহের ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নের মহেশপুরে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য উপজেলা পর্যায়ে আশ্বাস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
২১/৯/২৬ তারিখ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা,প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,সহকারী কৃষি অফিসার ইমাম হোসেন জ্যোতি এবং ঢাকা আহ্ছানিয়া মিশন আশ্বাস প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মাসুদ পারভেজ,উইনরক প্রকল্পের রিজোনিয়ান কোঅর্ডিনেটর সুপ্তি দেবরা,মরিয়ম খাতুন,মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান মোঃ আব্দুর রহমান,মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাবু প্রমুখ। অনুষ্ঠানে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন এবং তারা এই প্রকল্পের মাধ্যমে পরিবারে ও সমাজে মর্যাদাপূর্ণ টেকসই পুনর্বাসন ও পুন:একত্রীকরণ করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা, জীবনমান উন্নয়ন দক্ষতা সহ নানা প্রকার সহযোগিতা পেয়ে উপকৃত হয়েছেন।