
মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
বাংলাদেশ স্কাউটস মহেশপুর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী।
৯-১২ নভেম্বর ২০২৬ ইং তারিখ মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে কাব পরিচালক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মহেশপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এর বাছাইকৃত স্কাউটসদের কে নিয়ে আসা হয় মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের স্কাউটস প্রধান আব্দুল হান্নান। উপজেলা কাব ক্যামপুরী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান মোঃ আব্দুর রাজ্জাক, শাহীন হোসেন,স্যাম সুন্দর সহ সম্মানিত বিভিন্ন শিক্ষকবৃন্দ।
স্কাউট এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের কে সমাজের বিভিন্ন বিষয়ে সচেতন করা ।যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সামাজিক ও মানবিক বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা ইত্যাদি। স্কাউট এর জনক জার্মানির লর্ড ব্যাডেন পাউয়েল। মূলত সারা বিশ্বে চলমান বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সমাজে নানা অসঙ্গতি এগুলোকে শিক্ষার্থীদের মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং এই স্কাউট এর যারা সদস্য তারা সমাজের মানুষকে বিভিন্ন অসংগতির বিরুদ্ধে সচেতন করে তুলবে এটাই ছিল মূল লক্ষ্য। সমৃদ্ধি দেশ ও সমাজ গড়ার লক্ষ্যে স্কাউটস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপ জেলার বিভিন্ন স্কুল কে আগত শিক্ষার্থীরা তাঁবু তৈরি করেছে এবং নির্দিষ্ট কর্মসূচি পালন করেছে। স্কাউটস এ আসা শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রতিযোগিতা ছিল। উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্যে ভোরের ডাক, তাবু সাজায়,কাব স্কাউট পোশাক ও ব্যাজ, জাতীয় ও স্কাউট পতাকা,প্যাক মিটিং ও টার্নআপ,তাঁবু জলসা,কাব কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, এছাড়াও স্কাউটিং বিষয়ক খেলাধুলা ছিল।
৯-১২ ইং নভেম্বর অনুষ্ঠিত হওয়া কাব ক্যাম্পুরি অনুষ্ঠানটি মহেশপুরে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।