
মোঃ মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে ১৯ শে রমজান রোজ সোমবার বাদ আসর মহেশপুর হাই স্কুল মাঠ সংলগ্ন অডিটোরিয়ামে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উক্ত ইফতার মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদাহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান ও আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
সভাপতি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার শাখার অন্যতম রাহবার সম্মানিত আমির এবং জামায়াত মনোনীত আগামী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুক আহমেদ। আলোচনা সভা ও ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও আগামী পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী জননন্দিত নেতা জনাব ইসমাইল হোসেন পলাশ।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মতিয়ার রহমান পবিত্র রমজানকে মুসলমানদের জীবনে গুনাহ মাফের সুবর্ণ সময় হিসেবে উল্লেখ করেন।
দেশ ও জাতির ক্রান্তিকালে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন তিনি শুধু জামায়াত ইসলামের এমপি নন বরং তিনি মহেশপুর কোটচাঁদপুরের সমস্ত জনগোষ্ঠীর জনপ্রতিনিধি। আদর্শ মহেশপুর কোটচাঁদপুর গড়ে তোলার লক্ষ্যে তিনি সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।