
মো: মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা যুব বিভাগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত দেশের সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আগামী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই । অতিথি হিসেবে উপস্থিত থাকেন যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম।
উপস্থিত থাকেন মহেশপুর উপজেলা যুব বিভাগের সম্মানিত সাংগাঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহরুল ইসলাম। প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য মতিয়ার রহমান যুব বিভাগের সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয়ের আলোচনা করেন এবং দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। এছাড়া বিশেষ অতিথি জনাব আব্দুল হাই বিভাগের দায়িত্বশীলদেরকে আগামী বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।