
মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬ তম বার্ষিক সাধারণ সভার ২০২৫-২৬ অর্থবছরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উক্ত ক্রেডিট ইউনিয়ন ভবনের ২য় তলায় উপজেলার ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সুজানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা সমবায় অফিসার মোঃ তানভীর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব্ লিমিটেডের “গ” অঞ্চল ডিরেক্টর শেখ সহিদুল ইসলাম,ঝিনাইদহ জেলা কালব্ লিমিটেডের জেলা ব্যবস্থাপক মোঃ শাহজুল হক,মহেশপুর উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবর রহমান,উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোঃ রফি উদ্দীন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান,শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাক্ষ মোঃ শওকত আলী সহ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। মোট সদস্যদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১৫ জন সদস্যকে পুরুষ্কার প্রদান করা হয়। নিয়মিত সঞ্চয় জমাকারী ৮ জন এবং নিয়মিত ঝণ পরিশোধ কারীর ৪ জনকে পুরুস্কৃত করা হয়। সকল সদস্যদের সন্তানদের মধ্যে থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এমন সদস্যদের সন্তানদের মাঝে এককালিন শিক্ষবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করে অত্র ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বোর্ড সদস্য মৃনাল কান্তি রায়।