1. admin@moheshpurnews24.com : admin :
September 10, 2026, 9:27 am
শিরোনামঃ
মহেশপুর পৌর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ আপন টাওয়ার রোডে শুভ উদ্বোধন হলো ‘SK OUTFIT’ ছেলে-মেয়েদের নিত্যনতুন পোশাকের সমাহার, পরিচালনায় জয়নাল আবেদীন ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরেরবমানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে
ব্রেকিং নিউজঃ

মহেশপুর পৌর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

  • Update Time : Thursday, September 10, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে পৌর অফিসে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ।

গত ৯/৯/২০২৬ ইং তারিখ বাদ মাগরিব মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে মহেশপুর পৌর জামাত এর অফিসে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী ঝিনাইদাহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ও আগামী পৌর মেয়র নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাই বলেন, সামনে স্থানীয় নির্বাচন । নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী র জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি। সুতরাং বিএনপি যেকোনো ধরনের ষড়যন্ত্র করতেই পারে। ধৈর্য ও সাহসিকতার সাথে এবং আনুগত্যের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে বলেন। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশে আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি সামাজিক কাজ করতে বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন পলাশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো , শৃঙ্খলা , ইসলামী বিধি-বিধান মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেন। সমাজের বা পাড়া মহল্লায় যেকোনো ধরনের আচার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।উক্ত দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জামাতের পৌর আমির নওফেল হোসেন। জামাতের পৌর সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd