
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
ঝিনাইদাহ জেলার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে কোনো আসামি আটক করা যায়নি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১টা ৩৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭২/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদার পাড়া পাকা রাস্তা পার্শ্ব হতে হাবিলদার মো: শহর আলীর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় সিরাপ (Wincorex Cough Syrup) আটক করা হয়।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া করিম মালিথার ধান ক্ষেতের মধ্য হতে সুবেদার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে আসামিবিহীন ১০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
এছাড়াও, একই দিনে আনুমানিক বিকেল ৫টা ১০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ৪ কিমি বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়া এলাকার পাকা রাস্তার পার্শ্ব হতে হাবিলদার মো: হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৪৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।