বিশেষ প্রতিনিধি
ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ শান্ত ইসলাম । তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসাধারণের আস্থা অর্জন করেছেন।
আগামী নির্বাচনে মহেশপুর ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মো: শান্ত ইসলাম। ইতিমধ্যে তিনি এলাকার মানুষের কাছে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মো: শান্ত ইসলাম জানিয়েছেন, তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের জন্য কাজ করতে রাজি আছেন। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য হচ্ছে মহেশপুর ৩নং ওয়ার্ডের জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং সবার কল্যাণে কাজ করা। এ লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় মানুষরাও মো: শান্ত ইসলামের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বিশ্বাস প্রকাশ করেছেন যে তিনি সৎ ও দক্ষ নেতৃত্ব দিয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
শান্ত ইসলাম তার নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ জনগণের কাছে সবার সহযোগিতা চেয়েছেন এবং নির্বাচনকে কর্মস্পৃহার মঞ্চ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।
মহেশপুর ৩নং ওয়ার্ডের ভোটারদের মাঝে তার প্রচারণা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং তিনি এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিচ্ছেন।