1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 12:07 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

মান্দায় ৩১ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীনের ব্যাপক গণসংযোগ

  • Update Time : Wednesday, October 15, 2025

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে ‘সাম্য ও মানবিক সমাজ’ গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্লাবাদ ইউনিয়নের বটতলী বাজার ও বারিল্যা পশ্চিমপাড়ায় এ কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে বিএনপির দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি তুলে ধরেন এম এ মতীন।

তিনি বলেন,“দেশ আজ গভীর সংকটে। এই অবস্থা থেকে উত্তরণে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একমাত্র পথনির্দেশনা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা এই আন্দোলন সফল করব।”

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন প্রমূখ।

নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd