1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 7:15 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

মিরপুরে কোটি টাকা হাতিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আ.লীগ নেতা ফরিদুল আলম: ভুক্তভোগীদের হাহাকার

  • Update Time : Friday, February 27, 2026

​নিজস্ব প্রতিবেদক:
​রাজধানীর মিরপুরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, প্রতারণার পাশাপাশি তিনি একটি বিশাল নারী চক্রের মাধ্যমে ব্ল্যাকমেইল ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন। বর্তমানে তিনি গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

​অভিযুক্ত ফরিদুল আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে মিরপুর ২ নম্বর সেকশনের বড়বাগ এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করেন। নিজেকে আইন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত ঠিকাদার পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতেন। গত দেড় দশকে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

​তদন্তে জানা গেছে, ফরিদুল আলমের রাজধানীসহ সারাদেশে একটি প্রশিক্ষিত নারী প্রতারক চক্র রয়েছে। এই চক্রের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন। কেউ তার প্রতারণার প্রতিবাদ করলে উল্টো তাকে নারী দিয়ে মামলা বা শারীরিক হামলার হুমকি দেওয়া হতো।

​সম্প্রতি এক ভুক্তভোগী তার বিরুদ্ধে মুখ খোলায় ফরিদুল আলম হোয়াটসঅ্যাপের মাধ্যমে চরম ঔদ্ধত্যপূর্ণ হুমকি প্রদান করেন। সেই বার্তায় তিনি লেখেন:
​”আমি কী করতে পারি আর না পারি, সেটা পরেই প্রমাণ হবে। তুই যে চাঁদাবাজ, আজ তার ২০০ নিউজ (সংবাদ) হবে তোর ভয়েস রেকর্ডসহ। এছাড়া তোর নামে থাকা দুইটা মামলার কপিও প্রকাশ করা হবে। তোর বিএনপির বড় ভাইয়েরাই তোকে ধরবে। আজ তোকে পার্টি অফিসের সামনেই দেখে নেব। তোর বাসার ভিডিও সব জায়গায় ছড়িয়ে দেব। তোকে ধরার জন্য গত এক বছর ধরে তোর ওপর নজর রাখছি।”
​বার্তায় তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আল্লাহ ছাড়া তোকে পুলিশের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তোকে অ্যারেস্ট করাবই—এই আমার চ্যালেঞ্জ।”

​নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সরকারি চাকরির আশায় জমি বিক্রি করে ফরিদুলকে টাকা দিয়েছিলেন তিনি। টাকা ফেরত চাইলে তাকে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে অভিযুক্ত নেতার মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তিনি এলাকা থেকে গা ঢাকা দেওয়ায় পাওনাদাররা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

​ভুক্তভোগীরা এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে.!

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd