1. admin@moheshpurnews24.com : admin :
April 26, 2026, 12:36 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: রাজশাহী রেঞ্জ ডিআইজি সতর্কতা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অভূতপূর্ব নারী জাগরণ! জাতীয় সংসদে ৫ নারী এমপি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোলাহাট প্রেসক্লাবের আয়োজনে মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী সংবর্ধনা, প্রীতিভোজে আবেগঘন মুহূর্ত টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর আহ্বায়ক কমিটি গঠন, অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার
ব্রেকিং নিউজঃ

‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

  • Update Time : Sunday, April 26, 2026

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোংলা পৌর মহিলা দল ও বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

‎বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে টাকা চুরির একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ বছরের ইসমাইল ও তার বাবা লাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃতরা আত্মীয় হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে থানায় যান পৌর মহিলা দলের সহ-সভানেত্রী জাহানারা আক্তার জানু। এ সময় ওসির সাথে তাঁর কথা কাটাকাটি হলে ওসি আতিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বিএনপি নেত্রী জাহানারা আক্তার জানুকেও গ্রেফতার করেন।

‎মামলা দায়ের শেষে শনিবার সভানেত্রী জানু সহ ৩ জনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। একজন নারী নেত্রীকে এভাবে গ্রেফতারের ঘটনায় মোংলা পৌর  মহিলা দল এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।  সন্ধ্যায় শহরে বিক্ষোভ ও পথসভা করেন মহিরা দল ও বিএনপির অঙ্গসংগঠন। পথসভা থেকে বক্তারা অবিলম্বে ওসির অপসারণ দাবি করেন এবং জাহানারা জানুর নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পৌর মহিলা দল ও  বিএনপির নেতাকর্মীরা।

‎এ বিষয়ে মোংলা থানা পুলিশ জানায়, ৯৮ হাজার টাকা চুরি ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে আটক ওই শিশুর দেয়া তথ্যমতে তার বাবা ও ফুপুর কাছ থেকে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া মেনেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে ওসির সাথে অসদাচরণের বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd