1. admin@moheshpurnews24.com : admin :
May 18, 2026, 3:14 am
শিরোনামঃ
সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সভা সম্পন্ন দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বালিখলা ঘাটে ভ্রমণ নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ ফরিদপুরে চাঞ্চল্যকর মা ও শিশু হত্যা মামলার প্রধান আসামি উজ্জ্বল খান পুলিশের হাতে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : Sunday, May 17, 2026

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের খাজুরায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক এক মাদক কারণবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেজিয়া হাফজা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মাদক কারণবারি সুরুজ মিয়া মানিকগঞ্জ জেলার শিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের একেন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সেলিম রেজা ময়না।মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এক সন্ধ্যায় খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা খাজুরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিলেন।

এ সময় যশোর থেকে আসা একটি লোকাল বাস সেখানে থামে। বাস থেকে নেমে সুরুজ মিয়া একটি চটের বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে দাঁড়াতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মাসুদুর রহমান বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন এসআই আমিরুল হক খান। রায়ে আদালত সুরুজ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd