
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের খাজুরায় তাবাসসুম ফাউণ্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার চন্ডিপুর, পার্বতীপুর, ধর্মগাতী, এনায়েতপুরসহ আশপাশের এলাকায় বিধবা, অসহায় ও নিম্নআয়ের ১১১ পরিবারকে এ উপহার পৌঁছে দেন সংগঠনের প্রতিনিধিরা। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, চাল, ডাল, তেল ও সেমাই-চিনি থেকে শুরু করে দেড় হাজার টাকার ১৫ রকমের নিত্যপণ্য।
উপহার পেয়ে ভীষণ খুশি পার্বতীপুর এলাকার জবেদা বেগম নামে এক বিধবা। একমাত্র মেয়ের বিয়ের পর দীর্ঘদিন একাই বসবাস করেন। সংসার চালাতে হিমশিম খেতে হয় জবেদাকে।
তিনি বলেন, ছেলেগুলো এর আগেও আমাকে নানা কিছু দিয়ে সাহায্য করেছে। দোয়া করি ছেলেগুলোর জন্য এবং যারা এগুলো দেন তাদের জন্য। কানাডা থেকে পরিচালিত তাবাসসুস ফাউণ্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন মুঠোফোনে বলেন, ঈদ আনন্দের উৎসব। এই আনন্দের ভাগীদার হওয়ার অধিকার সবারই আছে। সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দিনব্যাপী ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুল আক্তার, তাবাসসুম ফাউণ্ডেশনের প্রতিনিধি মোস্তাকিম বিন জামান ও আকাশ হোসেন।