1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 3:18 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

যশোরে জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন

  • Update Time : Thursday, November 20, 2025

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
হিন্দু অধ্যুষিত যশোরের ভবদহ এলাকার ৯৬ গ্রামকে ঘিরে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে অনুষ্ঠিত হলো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আয়োজিত “হিন্দু সম্মেলন”।জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল এবং যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। সনাতনী অংশগ্রহণকারীদের উলুধ্বনি, সরব উপস্থিতি এবং ব্যতিক্রমী আয়োজনের কারণে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক গোলাম রসূল বলেন, “হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অযথা নাশকতার মামলা দেওয়া হচ্ছে—এটি উদ্বেগজনক। মিথ্যা মামলায় নিরপরাধ সনাতন ধর্মাবলম্বীদের গ্রেফতার করা হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

জামায়াতে ইসলামী এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সনাতন সম্প্রদায়ের পাশে বন্ধুর মতো দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা।অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্মেলনে আসতে বাধা ও হুমকি দেওয়া হচ্ছে—এমন অবস্থার অবসান আমরা ঘটাবো।

ভয় দেখিয়ে কিংবা মামলা দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না।সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার সভাপতি ডা. জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, শিক্ষাবিদ চিত্তরঞ্জন বিশ্বাস, সমাজসেবক কালীদাস ধরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।হিন্দু অধ্যুষিত যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী সুন্দলী এলাকায় এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা আশা করেন, এ সম্মেলন সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের মনে নতুন আস্থার জন্ম দেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd