
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি, আহমদ রেজা:
প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামের ফটিকছড়িতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা ন্যায়বিচার ও তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, তারা ইনসাফ ও ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃষ্টির কারণে কর্মসূচিতে কোনো উল্লেখযোগ্য ভাটা পড়েনি; বরং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বারবার "ইনসাফ চাই, ন্যায্যতা চাই"সহ বিভিন্ন ধরনের শ্লোগানের মাধ্যমে তাদের দাবি প্রকাশ করেন। সেলিম মজুমদারের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন হেয়াকো বনানী কলেজের সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী বাবু, সমাজসেবক আতিকুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মনির হায়দার চৌধুরী, অধ্যাপক হাসান মেহেদী, উত্তর ফটিকছড়ি সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক খাইরুল খোমেনি, বিএনপি নেতা বেলাল আহমদ, জামায়াত নেতা নুরুল আলম, স্বপ্নের ফটিকছড়ির সংগঠক তাসনিম জিহান, শেখ জাহিদ হাসান, ছাত্রনেতা ইমাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।