1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 11:35 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা
ব্রেকিং নিউজঃ

রমজানকে ঘিরে জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : Tuesday, February 24, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
পবিত্র মাহে রমজানের আগমনী বার্তায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, রমজান মাস আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অবহেলিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমেও জনসেবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পরে উপস্থিত কর্মকর্তাগণ উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জেলা পুলিশ কিশোরগঞ্জের এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা প্রদান করেছে এবং মানবিক দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd