1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:04 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

রহনপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা: গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন

  • Update Time : Wednesday, May 6, 2026

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় পৌরসভা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, এবারের বাজেটটি আয়-ব্যয়ের ভারসাম্যের ওপর ভিত্তি করে একটি উন্নয়নমুখী বাজেট হিসেবে প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা। বিপরীতে মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।

মোট রাজস্ব আয়: ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা।উন্নয়ন আয়: ২৭ কোটি ১৬ লাখ টাকা।রাজস্ব খাতে ব্যয়: ৮ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা।উন্নয়ন খাতে ব্যয়: ২৭ কোটি ১৬ লাখ টাকা।

এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে অবকাঠামোগত উন্নয়নকে। শহরের আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের আওতায় ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় কোভিড-১৯ মোকাবিলায় ৩ কোটি টাকার একটি বিশেষ তহবিল সংযোজন করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন: সহকারী প্রকৌশলী আব্দুল মালেক
পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক ,ভারপ্রাপ্ত পৌর প্রশাসনিক কর্মকর্তা শরওয়ার জাহান সেলিম,লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, এই বাজেট বাস্তবায়িত হলে রহনপুর পৌরসভা একটি আধুনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে ওঠার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd