1. admin@moheshpurnews24.com : admin :
February 16, 2026, 10:58 pm
শিরোনামঃ
পাইকগাছা টু যশোর বিআরটিসি ও লোকাল বাস চলাচল জরুরী ; যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত পাইকগাছাবাসী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ পলাশবাড়ীতে হামলার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পীরগঞ্জে স্কুলের আলমারিতে সিলমারা ব্যালট উদ্ধার: এলাকায় চরম উত্তেজনা, ঝাড়ু মিছিল নিয়ে নারী-পুরুষের বিক্ষোভ ডিবি পুলিশ কর্তৃক ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০৩ টি মোবাইল এবং একটি মোটরসাইকেল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে দেশে ফিরেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষক আটক।। থানায় জিডি নীলফামারীর চারটি আসনের জামানত হারাচ্ছেন ১৮ জন প্রার্থী রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজে বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
ব্রেকিং নিউজঃ

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

  • Update Time : Monday, February 16, 2026

মো:গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ বিজিবি’র পৃথক অভিযানগুলিতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় অভিযান পরিচালনা করছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচার হওয়ার পরিকল্পনা রয়েছে। অভিযানিক দল দ্রুত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানের বিস্তারিত
১. চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকা:
১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ ঘটিকায় আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। ধাওয়ার সময় সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশী করে ওই ব্যাগ থেকে ভারতীয় মদ ১২ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

২. ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকা:
রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিট টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। এক মাদক কারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

৩. খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা:
রাত আনুমানিক ০২টা ৫০ মিনিট এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল বাবলা বাগানের ভিতরে মাদক ব্যবসায়ীদের চলাচল দেখলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশীতে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, এসব অভিযানই রাজশাহী সীমান্তে মাদকপাচারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়ন। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের যে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd