1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 11:39 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

  • Update Time : Sunday, April 19, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর পদ্মা নদীর শিমলা, টিবাধ,সিএনবি মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৫০ থেকে ৬০ জন কিশোর জড়ো হয়ে আড্ডা দেয় এবং মাঝে মধ্যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, শুরুতে সাধারণ আড্ডা থাকলেও এখন তা সংঘবদ্ধ গ্যাং কার্যক্রমে রূপ নিয়েছে। কয়েকদিন পরপরই নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে।

একাধিক সূত্র জানায়, এসব কিশোরদের একটি অংশকে কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। রাজনৈতিক কর্মসূচিতে লোক সমাগম বাড়ানো, প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে তাদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা পরিবার নিয়ে এখানে আসতে ভয় পাই। কখন যে মারামারি শুরু হয়, বলা যায় না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে সচেতন মহল মনে করছে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এই কিশোর গ্যাংগুলো ভবিষ্যতে বড় ধরনের অপরাধ চক্রে জড়িয়ে পড়তে পারে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd