1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:59 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

রাজাপুরে বিএনপি নেতা সৈকতের গাড়িবহরে হামলা, হত্যার চেষ্টা

  • Update Time : Sunday, October 12, 2025

রাজাপুরে বিএনপি নেতা সৈকতের গাড়িবহরে হামলা, হত্যার চেষ্ট

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি নেতা ও ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সৈকতকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনায় অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার শুক্তাগর ইউনিয়নে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে রাতে বাড়ি ফেরার পথে পুটিয়াখালী মিরেরহাট সংলগ্ন সোনালী মোড়ে এ হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় একই পথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও একই আসনের মনোনয়নপ্রত্যাশী মো. রফিকুল ইসলাম জামালের গাড়িবহর অতিক্রমের সময় জামালের অনুসারীরা সৈকতের গাড়িবহরের সর্বশেষ হাইয়েস মাইক্রোবাসে হামলা চালায়। তারা গাড়ি থামিয়ে ড্রাইভারকে পিটিয়ে আহত করে এবং গাড়িটি ভাঙচুর করে।

এ ঘটনায় ড্রাইভার রফিক, শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন।

গোলাম আজম সৈকত বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমার গাড়িবহরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

স্থানীয় বিএনপি নেতারা বলেন, “দলের ভেতরে বিভেদ সৃষ্টি ও গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতেই এ হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd