1. admin@moheshpurnews24.com : admin :
May 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ অভিবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে .বিচারক মোঃ জিয়া হায়দার নেত্রকোনায় ২০ টন চাল জব্দের পর গুদামে মিলল আরও ৪৪ টন, বদলি দুই কর্মকর্তা, প্রশ্নের মুখে জেলা খাদ্য নিয়ন্ত্রক রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ সৌদিতে চাকরির প্রলোভন, শেষে মরুভূমিতে নির্যাতন—আমতলীতে আদালতে মামলা কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ভূয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও অনৈতিক কার্যকলাপ দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ

  • Update Time : Friday, May 22, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অপর দুটি পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি এবং সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে আছেন। প্রজ্ঞাপন জারির পর তাঁরা গতকাল রাতেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে মোহাম্মদ মইন উদ্দিন এবং সহ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতিও প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd