
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের রামু ব্যাটালিয়নের অভিযানে মরিচ্যা চেকপোস্টে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে