1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 2:39 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধানধ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গাইবান্ধার ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বড় জামালপুর শাহী জামে মসজিদ উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত
ব্রেকিং নিউজঃ

লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ

  • Update Time : Tuesday, April 28, 2026

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় উজ্জ্বালা ও তার মেয়ে রিয়ার বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে প্রবাসী ও উঠতি বয়সের যুবকদের টার্গেট করে সম্পর্ক গড়ে তুলে কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রথমে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করেন, পরে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এক পর্যায়ে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা আদায় করেন। তাদের এমন কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে কয়েকটি পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি একটি বাসা ভাড়া সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা যায়, রিয়ার স্বামী প্রবাসে থাকেন। প্রায় এক বছর আগে তিনি লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বাসা ভাড়া নেন। প্রথম দিকে নিয়মিত ভাড়া পরিশোধ করলেও পরবর্তীতে কয়েক মাস ধরে ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া রাখেন বলে অভিযোগ।
বাড়িওয়ালার পক্ষ থেকে ভাড়া দাবি করা হলে রিয়া বিভিন্ন অজুহাত দিতে থাকেন। পরে বাড়িওয়ালা দেশে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযোগ অনুযায়ী কোনো সমাধান হয়নি। প্রবাসে ফিরে যাওয়ার আগে তিনি রিয়াকে বাসা ছাড়ার নোটিশ দিয়ে যান।

কিন্তু নোটিশের পরও বাসা খালি না করায় বাড়িওয়ালার স্ত্রী বিষয়টি নিয়ে চাপ প্রয়োগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, এ সময় রিয়া বাড়িওয়ালার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে ৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে মামলা করার হুমকি দেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে বেজগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শিগগিরই সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি যাচাই করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd