
যিশাই মুরমু হীরা-প্রতিনিধি (পীরগঞ্জ) রংপুর :
বিপ্লবী জনপদ পীরগঞ্জের মাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আবেগঘন মুহূর্তে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ তথা রংপুর-৬ আসনের গণমানুষের নেতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম।
পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদের কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বস্ত করেন যে, সাঈদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ একাত্ম হয়ে সেখানে উপস্থিত ছিলেন। পীরগঞ্জের সর্বস্তরের হিন্দু, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ প্রতিশ্রুতি ব্যক্ত করে সাইফুল ইসলাম বলেন যে, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে পীরগঞ্জে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকল ধর্মের মানুষ নিরাপদ আশ্রয়ে থাকবে। এই ঐতিহাসিক সাক্ষাতে পীরগঞ্জের সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার জাগরণ তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করবে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন।