
স্টাপ রিপোর্টার
একজন আদর্শ শিক্ষকের জীবনাবসান হলেও তাঁর শিক্ষা, আদর্শ ও সমাজের প্রতি অবদান বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। সেই আলোকিত মানুষ ও সমাজহিতৈষী মরহুম আব্দুল মান্নান মাস্টারকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সুধীজন।
২৬ নভেম্বর ছিল প্রিয় শিক্ষক, সমাজহিতৈষী ও আলোকিত মানুষ মরহুম আব্দুল মান্নান মাস্টার সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী। একই সঙ্গে তাঁর স্মৃতি ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত জ্ঞান ও আলোর বাতিঘর সুফিয়া-মান্নান গণগ্রন্থাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুম আব্দুল মান্নান মাস্টারের কর্মময় জীবন, শিক্ষকতা, শিক্ষা বিস্তারে অবদান, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।