1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 7:43 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

শিবরামপুর রামগোপাল দীনবন্ধু একাডেমী বার্ষিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • Update Time : Tuesday, February 3, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”শিক্ষা-শান্তি-শৃঙ্খলা” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর রামগোপাল দীনবন্ধু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

(৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে
জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শিবরামপুর রামগোপাল দীনবন্ধু একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিঞাঁর সভাপতিত্বে, ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ শামীম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি বিভুতী ভুষন ঘোষ, ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান পংকজ প্রমুখ।

ক্রীড়ানুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক অরুপ ভাদুরী। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন ও
গ্রাম বাংলার মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিদের মুগ্ধ করে তোলেন। দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মশাল দৌড়ের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd