
সীমান্ত প্রতিনিধি, উখিয়া, জুসা
কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেত (৩৪) দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থাকার পর আজ মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আব্দুল বাসেত উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শোকসন্তপ্ত স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন।
মহান আল্লাহর দরবারে ফরিয়াদ, তিনি যেন মরহুম আব্দুল বাসেতের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।
জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু। অথচ আমরা এই চিরন্তন সত্যটির ব্যাপারেই সবচেয়ে বেশি বেখবর।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।